আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১১

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরা প্রতিদিন ডেস্ক : “কবিতার কণ্ঠে জাগুক চেতনা, উচ্চারণে সমৃদ্ধ হোক সংস্কৃতির অভিযাত্রা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আবৃত্তি উৎসব ২০২৬’।

বাংলা ভাষা, সাহিত্য ও আবৃত্তিচর্চার সমৃদ্ধ ঐতিহ্যকে আরও বিকশিত করার লক্ষ্যে বৃহস্পতিবার আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আবৃত্তি কেবল কবিতা পাঠের শিল্প নয়; এটি আমাদের ভাষা, সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ ও বিকশিত করার এক শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ উচ্চারণ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে আবৃত্তিচর্চার বিকল্প নেই। সরকার বাংলা ভাষা ও সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ ধারার বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

উৎসবে দেশের প্রথিতযশা ও নবীন আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে বাংলা কবিতার সৌন্দর্য, মানবিক মূল্যবোধ এবং মুক্তচিন্তার শক্তি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন পরিবেশনায় কবিতার ভাষায় সমাজ-বাস্তবতা, দেশপ্রেম ও মানবিকতার নানা দিক তুলে ধরা হয়।

বক্তারা আবৃত্তিচর্চার প্রসার, নতুন প্রজন্মকে সম্পৃক্তকরণ এবং দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীল বিকাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology