আজ, শুক্রবার | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১৪

ব্রেকিং নিউজ :
ধর্ষণের পর মেয়েটি নদীতে ঝাপ দেয় পরে ফাঁড়ির বাথরুমে হারপিক পান করে মাগুরায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মাগুরায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শ্রীপুর প্রেসক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় সাকের হত্যাকাণ্ড: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীসহ মাগুরার ৫ জনের মর্মান্তিক মৃত্যু মাগুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার মাগুরায় সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনে দুর্গাকে বিদায়

সাকিবের মাগুরার বাড়িতে সংস্কার কাজ নিয়ে আলোচনা

মাগুরা প্রতিদিন: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। শহরের কেশবমোড়ের দোতলা বাড়িটির ভাঙা জানালা, প্রধান ফটকসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামত করছেন শ্রমিকরা। এতে সাকিব দেশে ফিরছেন কিনা সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।

সোমবার দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, শ্রমিকরা ভাঙা জানালা মেরামত করছেন। বাড়ির আরও কিছু অংশেও সংস্কারকাজ চলছে। তবে সেখানে সাকিবের পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাকিবের বাবা-মা কেউ বর্তমানে সেখানে বসবাস করেন না।

এ বছরের ৫ আগস্ট দিল্লি ফরেন প্রেসক্লাব আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে লাইভে অংশ নেওয়াকে কেন্দ্র করে সেই রাতেই সাকিবের মাগুরার বাড়িতে হামলা চালানো হয়। বাড়ির প্রধান ফটক ও ভেতরের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর করা হয়। এতে জানালা, দরজা ও বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা সাকিব প্রকাশ করেছেন—এমন খবরের পর বাড়ি সংস্কারের ঘটনায় তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিনা সেই আলোচনা শুরু হয়েছে।

তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। বর্তমানে তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology