মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখা উপজেলায় মুফসিদুল শেখ (রাতুল) নামে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে সিংড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ রাতুল উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের মো. রহিম উদ্দিনের ছেলে। সে পিপরুল আব্দুল হাকিম মল্লিক দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সিংড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রাতুল। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় রাতুলের পরিবারের পক্ষ থেকে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি রাতুলের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৮৯৩২১৮২২২