আজ, বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন মাগুরা পাঁচ শিশুকে দৌলতদিয়া থেকে উদ্ধার শালিখায় ১৪ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ মাগুরা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চান অলোক সরকার সাকিবের মাগুরার বাড়িতে সংস্কার কাজ নিয়ে আলোচনা হাটিপাড়া জমিদার বাড়ি: হারিয়ে যাওয়া এক জমিদার পরিবারের নীরব সাক্ষী শ্রীপুরের টিকারবিলা দোকানে লুকিয়ে রাখা ২৮৮ বস্তা সার উদ্ধার মাগুরা ও যশোর যুবদলের দুই নেতাকে চূড়ান্ত হুঁশিয়ারি

মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরা প্রতিদিন: অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় মাগুরায় সাংবাদিক এস এম শিমুল রানাকে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী মো. রেজাউল ইসলাম বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির মাগুরা জেলা প্রতিনিধি শিমুল রানা।

জিডিতে তিনি উল্লেখ করেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে একটি অভিযোগের বিষয়ে তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে অভিযুক্ত ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় তথ্য বা বক্তব্য দেওয়ার পরিবর্তে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে পা কেটে নেওয়া ও মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।

ঘটনার একটি অডিও রেকর্ড সাংবাদিকদের কাছে রয়েছে। কয়েকজন সাংবাদিক অডিওটি শুনে গালিগালাজের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম বলেন, অডিও রেকর্ডটি তাঁরা শুনেছেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology