আজ, বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন মাগুরা পাঁচ শিশুকে দৌলতদিয়া থেকে উদ্ধার শালিখায় ১৪ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ মাগুরা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চান অলোক সরকার সাকিবের মাগুরার বাড়িতে সংস্কার কাজ নিয়ে আলোচনা

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা প্রতিদিন : মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চ.দা.) মো. জাহিদুল ইসলামকে বদলি করায় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সিনিয়র সহকারী শিক্ষক মো. মুনিরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রজ্ঞাপনে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চ.দা.) মো. জাহিদুল ইসলামকে নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে একই পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তা ১৭ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। এর পরিপ্রেক্ষিতে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মুনিরুল ইসলাম মঞ্জু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology