আজ, শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৩

ব্রেকিং নিউজ :
৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন মাগুরা পাঁচ শিশুকে দৌলতদিয়া থেকে উদ্ধার

জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি

মাগুরা প্রতিদিন : জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকেই ফের গ্রেপ্তার হয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিন পান কুতুবুল্লাহ হোসেন কুটি। জামিনের আনুষ্ঠানিকতা শেষে কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে আবার গ্রেপ্তার করে মাগুরা সদর থানা পুলিশ।পরিবারের দাবি, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হওয়ার

সময় কুতুবুল্লাহ হোসেন কুটিকে একাধিকবার জেলগেট থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

তার আইনজীবীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে বিদেশ থেকে দেশে ফেরেন কুটি। গত বছরের ১৫ ডিসেম্বর মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে প্রথম দফায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

আইনজীবীদের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে তাকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার জামিনে মুক্তির পরও একইভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology