আজ, সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৫

ব্রেকিং নিউজ :
সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মাগুরায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শ্রীপুর প্রেসক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় সাকের হত্যাকাণ্ড: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীসহ মাগুরার ৫ জনের মর্মান্তিক মৃত্যু মাগুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার মাগুরায় সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনে দুর্গাকে বিদায় কাউন্টারে ঢুকে যুবদল নেতা শাকেরের মাথায় গুলি অস্ত্র হাতে অভিযান, প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ

সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মাগুরা প্রতিদিন : মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা জজ আদালতের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান।

বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও বিচার দাবি করেন। ঘটনার পাঁচ দিন পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী অংশ নেবেন না বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

গত ২১ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে সাকেরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার কর মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে ময়নাতদন্তে তার মাথা থেকে গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত সাকেরের স্ত্রী শারমিন নাহার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশ ওই রাতেই এক রনি শিকদার এবং শামিমা তাবাস্সুম নামে এক নারীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology