আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫০

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ধর্ষণের শিকার বাক-প্রতিবন্ধী মেয়ের পরিবারকে হুমকীর প্রতিবাদে মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার মকর্দমখোলা গ্রামের বাক-প্রতিবন্ধী মেয়ের ধর্ষকের দ্রুতবিচার ও নির্যাতিত মেয়েটির পরিবারকে হুমকির প্রতিবাদে সোমবার মাগুরা শহরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দরিদ্র দুরিকরণ, সঞ্চয় ও ঋণদান সমিতি মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে এ ‍মানববন্ধন সমাবেশের আয়োজন করে। এতে সংগঠনটির নেতা-কর্মীদের পাশাপাশি নির্যাতিত মেয়েটির গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি জেলা শহরের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্ষক শ্রীপুরের মকর্দমখোলা গ্রামের কাওসার লস্করের ছেলে সোহান লস্করের পরিবার পক্ষ নির্যাতিত মেয়েটির পরিবারকে নানা রকম হুমকি দিয়ে আসছে। এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে তারা বক্তব্য রাখেন। পাশাপাশি তারা ধর্ষণের শিকার মেয়েটির গর্ভে জন্ম নেয়া সন্তানটির পিতৃত্বের পরিচয় দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

গত ৩১ জানুয়ারী ২০১৮ তারিখে লম্পট সোহান লস্কদের মেয়েটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় আদালতে মামলা করেন ধর্ষিতার বাবা ফজলু শেখ। একই বছরের ৩১ অক্টোবর মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology