আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় কেন্দ্রীয় ছাত্রলীগের তিন কৃতি সন্তানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহি সংসদে নির্বাচিত মাগুরা জেলার তিন কৃতি সন্তানকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ছাত্রলীগ।

সংবর্ধিত ছাত্র নেতারা হচ্ছেন সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং উপ-সমাজসেবা সম্পাদক তৌকির আহম্মেদ তপু।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাস্টেকবল গ্রাউণ্ডে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology