আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় জাতীয় আইনজীবী পরিষদের কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কাজী লুত্ফর রহমানকে সাধারণ সম্পাদক করে জাতীয় আইনজীবী পরিষদের মাগুরা জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী সংগঠন জাতীয় আইনজীবী পরিষদের নব গঠিত কমিটির অন্যান্যরা হচ্ছেন নির্বাহী সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, অ্যাডভোকেট আবু মুসা, অ্যাডভোকেট তাছলিমা আক্তার পপি, অ্যাডভোকেট দিলীপ কুমার রায় এবং অ্যাডভোকেট মুন্সী মোঃ শফিকুল আজম মিশন।

কমিটি গঠন উপলক্ষে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাসদ গণ মানুষের দল। সাধারণ মানুষের অধিকার আদায়ে এই রাজনৈতিক দলটি জন্মলগ্ন থেকেই মানুষের মুক্তির সংগ্রামে ভূমিকা রেখে এসেছে। জাতীয় আইনজীবী পরিষদ জাসদের সহযোগী সংগঠন হিসেবে আইনী সহায়তা নিয়ে সাধারণ, অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। এবং সেই লক্ষ্য পূরণে জাসদের কর্মীরা সর্বদায় ঐক্যবদ্ধ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, অ্যাডভোকেট আবু মুসা, অ্যাডভোকেট দিলীপ কুমার রায়, অ্যাডভোকেট তাছলিমা আকতার পপি প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology