আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় আগন্তুক লক্ষ্মীপুরের গৃহবধূকে ধর্ষন করে ভিডিও ধারণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ঈদে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে লক্ষ্মীপুরের এক গৃহবধূ। এছাড়াও ধর্ষণকালে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় রবিবার নির্যাতনের শিকার ওই গৃহবধূ তিনজনকে আসামি করে মাগুরা সদর থানায় হাজির হয়ে মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহার অনুযায়ী ১৭ বছর বয়সি ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরে লিমা নামে একজনের বাসায় সাবলেট হিসেবে বসবাস করেন। আর লিমা নামে ওই বাসার ভাড়াটিয়ার শ্বশুরবাড়ি মাগুরায় সদর উপজেলার বারাশিয়া গ্রামে। উভয় পরিবারের ঘনিষ্টতার সূত্রে লিমার আমন্ত্রণে নির্যাতনের শিকার ওই গৃহবধূ গত ৪ জুন তারিখে লিমার সঙ্গে তার শ্বশুর বাড়ি মাগুরার বারাশিয়াতে ঈদ করতে আসে। এ ঘটনার পর শনিবার রাত সাড়ে আটটার দিকে  স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে ঘরের বাইরে বের হলে বারাশিয়া গ্রামের আইয়ুব মোল্লার ছেলে লিটু মোল্লা (২৭), মুরাদ মোল্লার ছেলে রেজোয়ান মোল্লা (২১) ও সাইফুল বিশ্বাসের ছেলে শামিম বিশ্বাস (২১) জোর করে মুখ বেঁধে পাশেই একটি পাট ক্ষেতে নিয়ে যায়। এরপর রেজোয়ান ও শামিম তাকে ধরে রাখে আর লিটু ধর্ষণে লিপ্ত হয়। পরে ধর্ষক লিটু ওই গৃহবধূর নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে। শুধু তাই নয় ধর্ষণের পর তারা মোটা অংকের চাঁদা না দিলে ধর্ষণের ছবি প্রকাশ করা হবে বলেও হুমকি দেয়। বিষয়টি লিমার স্বামী জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে জোর পূর্বক অপহরণ করে ধর্ষণ ও সহায়তা করা এবং নগ্ন ছবি, ভিডিও চিত্র ধারণ ও চাঁদা আদায়ের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ইতোমধ্যে আসামীদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology