আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার বেঙ্গাবেরইল গ্রাম থেকে ভূয়া এসআই আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রাম থেকে দেলোয়ার হোসেন নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ। সে জয়পুরহাটের দোগাছি গ্রামের রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, মাগুরার বেঙ্গাবেরইল গ্রামের ইউসুফ মোল্যার নাতি ছেলে ফরিদ হোসেন পুলিশের কনস্টেবল হিসেবে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত আছেন। তার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় জয়পুর হাটের দেলোয়ার হোসেনের। সেখানে দেলোয়ার নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেয়। সেই সূত্র ধরে উভয়ের মধ্যে ঘনিষ্টতা। এর এক পর্যায়ে চারদিন আগে দেলোয়ার কনস্টেবল ফরিদের নানা বাড়িতে বেড়ানোর জন্যে মাগুরার বেঙ্গা বেরইল গ্রামে চলে আসে। এখানে আসার পর একটি ভুয়া আইজিপি কার্ড পরিদর্শন করে গ্রামের সাধারণ মানুষের মাঝে নিজেকে পুলিশের প্রভাবশালি পুলিশ অফিসার হিসেবে প্রচার করে। একই সাথে স্থানীয় বেকার যুবকদের পুলিশে চাকরি দেয়ার কথা বলে প্রলুব্ধ করছিল। বিষয়টি নিয়ে এলাকার অন্যান্যদের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে বুধবার মাগুরার রাঘবদাইড় ফাঁড়ি পুলিশ ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য থানায় প্রতারণা কিংবা অন্য কোন বিষয়ে মামলা আছে কিনা সেসব বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology