আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৫

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে সাকির ফয়সাল নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে সাকির ফয়সাল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মাগুরার প্রবীণ বিএনপি নেতা সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের খালেক সরদারের ছোট ছেলে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে ফয়সাল তার বন্ধু রনিকে নিয়ে শ্রীপুর থেকে মাগুরা শহরের দিকে ফিরছিলেন। পথে মঠবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা রাসেল পরিবহনের একটি যাত্রিবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত মটর সাইকেলের অপর আরোহি রনিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি মাগুরা শহরের মীর পাড়ার হারুনর রশিদের ছেলে।

এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া পরিবহনটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology