আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৩

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

সামগ্রিক উন্নয়নে এরশাদ এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বি-চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড.সুজা

মাগুরা প্রতিদিন ডটকম : সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট হাসান সিরাজ বলেছেন, মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষকতায় সাবেক রাষ্ট্রপ্রতি এরশাদের অবদান ছিল অসামান্য। তিনি ছিলেন একজন প্রগতিশীল মানুষ ও রাজনীতিবিদ। দেশের অবকাঠামোগত উন্নয়নে তিনি এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বি।

শনিবার বিকালে মাগুরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এরশাদের উপদেষ্টা মাগুরা জেলা জাপা আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা আরো বলেন, জাতীয় পার্টির শাসনামলে মানুষ শান্তিতে বসবাস করেছে। সরকারি কর্মচারিরা পেয়েছে তাদের ন্যয়সঙ্গত সম্মান। বিশ্বের বুকে বাংলাদেশ পেয়েছে উন্নয়নশীল একটি দেশের মর্যাদা। তার অবদান দেশের শান্তিকামি মানুষ দীর্ঘদিন মনে রাখবেন।

জাতীয় সংসদের সদ্য প্রয়াত বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ক্যাপ্টেন খলিলুর রহমান, অ্যাড. আছাদুজ্জামান, নওশের আলি, জাপা নেতা ডাক্তার ওহিদুজ্জামান সাইদ, এম ফতেহ আলি টিপু, কল্পনা রাণী ঘোষ, সদস্য সচিব খান রবিউল হক মিঠু সহ আরো অনেকে।

আলোচনা সভায় মাগুরা জেলা সদর ছাড়াও শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology