আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৬

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরার দোড়া মতনায় পাওনা টাকার বিরোধে হামলায় ১৫ বাড়িঘর ভাংচুর আহত ২০

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার দোড়া মতনা গ্রামে প্রতিবেশির কাছে পাওনা টাকা চাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জের ধরে রবিবার ১৫ টি বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পক্ষে ২০ জন আহত হয়েছে।

এলাকাবাসি জানান, এক বছর আগে ওই গ্রামের জুড়োন মোল্যার কাছ থেকে তারই প্রতিবেশি রাজ আলি বাড়ির নির্মাণ কাজের জন্যে ১ হাজার ইট ধার করে। কিন্তু বছর পেরিয়ে গেলেও রাজ আলি ধারকৃত ইট ফেরত না দিয়ে টাল বাহনা করছিল। এ অবস্থায় জুড়োন মোল্যা ইটের বিপরীতে ৭ হাজার ২শত টাকা দাবি করলে রাজ আলি গত সপ্তাহে জুড়োন মোল্যা ও তার আত্মীয় স্বজনের নামে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ ঘটনার পর জুড়োন মোল্যার ভাই ইটের বিপরীতে সমপরিমান টাকা আদায়ের জন্যে গত ২৭ সেপ্টেম্বর তারিখে রাজ আলি ও তার গোত্রিয় ৬ জনকে আসামি করে মামলা করেন।

এ অবস্থায় পালটা পালটি মামলার ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে রাজ আলির সমর্থিতরা জুড়োন মোল্যা সহ তার স্বগোত্রিয়দের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। এ সময় হামলায় অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে সাজু বিবি, ইসলাম, আসাদ, সালাম, রাশেদ, মানিক, শাহিনুর, গোলাম সরোয়ার, সবদাল মোল্যা, লুত্ফর মোল্যাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology