আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

দুর্গা উত্সব চিরায়ত বাংলার প্রাণের উত্সব-অ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ধর্ম যার যার, উত্সব সবার। দুর্গা উত্সব চিরায়ত বাংলার প্রাণের উত্সব। সকলে মিলে মিশে এদেশের মানুষ যুগের পর যুগ একসাথে বিভিন্ন ধর্মীয় উত্সব পালন করে আসছে। সেই ধারা অব্যাহত রাখতে আমরা সকলে সচেষ্ট থাকবো।

তিনি বুধবার বিকালে মাগুরার শ্রীপুরে দূর্গাপুজা উপলক্ষে উপজেলার ১৩৮ টি মন্দিরের জন্যে সরকারি অনুদানের চেক বিতরণ কালে কথাগুলো বলেন।

বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের প্রতিনিধিদের কাছে অনুদানের এ চেক হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, কোন বিশেষ গোষ্ঠির লোক কোনভাবেই যেন বিশৃক্সখলা সৃষ্টি করতে না পাওে সে দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পূজা উত্সব শেষে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জনের কাজ শেষ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার ১৩৮ টি মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে সরকারি ৫ শ কেটি চালের টাকা অনুদানের পাশাপাশি এমপি সাইফুজ্জামান শিখরের পক্ষ থেকে এক হাজার ও উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিনের পক্ষ থেকে ৫০০ করে টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology