আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৪

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলেচানাসভা

মাগুরা প্রতিদিন ডটকম : ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভাল’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বুধবার শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে শিশু একাডেমীর শিল্পীরা দেশাত্মবোধক জারি ও সমবেত সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিশু ও অভিভাবক অংশগ্রহণ করে।

এর আগে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, অধ্যাপক খান শফিউল্লাহসহ অন্যরা।

বক্তারা শিশুদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে অভিভাবকসহ সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology