আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরের আউনাড়া গ্রামে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে সোমবার সকালে পানিতে পড়ে সামিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আউনাড়া গ্রামের মৃত আহম্মদ মৃধার মেয়ে।

সামিয়ার প্রতিবেশি মাসুদ রানা জানান, সকাল ১০টার দিকে সামিয়া খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন সামিয়াকে ডোবা থেকে উদ্ধারের পর মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক কাজী আবু আহসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, শিশুটির অপমৃত্যুর বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology