আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫২

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরাকে নিয়ে আমারও আছে স্বপ্ন-নবাগত জেলা প্রশাসক আশরাফুল আলম

মাগুরা প্রতিদিন ডটকম : জেলা প্রশাসক হিসেবে মাগুরার দায়িত্ব নেয়ার পর নিজেকে এই জেলার নাগরিক হিসেবেই দেখছি। জেলার আরো অনেকের মতো আমারও স্বপ্ন রয়েছে। স্বপ্ন দেখা সেই মানুষদের পাশাপাশি সকলের সহযোগিতায় মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই।

মাগুরার নবাগত জেলা প্রশাসক আশরাফুল আলম মঙ্গলবার বিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এভাবেই তার স্বপ্নের কথা জানান।

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের যোগদান উপলক্ষে বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের সামনে নাবাগত জেলা প্রশাসকের পরিচিতি তুলে ধরেন।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আব্দুল হাকিম, ইব্রাহিম আলি মোনাল, শরীফ তেহরান আলম, শফিকুল ইসলাম শফিক, অ্যাড. মোখলেসুর রহমান, অলোক বোস,  রূপক আইচ, আলিমুজ্জামান উজ্জ্বল, কাজি আশিক রহমানসহ অন্যরা। তারা জেলায় কর্মস্থানের সুযোগ সৃষ্টি, মাদক নির্মূল, অবৈধ ইটভাটা ও অনিয়ম দূনীতি বন্ধে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নবাগত জেলা প্রশাসক আশরাফুল আলম নিজেও বিরাজমান নানা সমস্যা সমাধানের পাশাপাশি মাগুরা জেলাকে দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে সারাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে সকলের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, এনডিসি রাজিব চৌধুরী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology