আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:০২

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরায় পিয়ারলেসে ফায়ার সপ্তাহ উপলক্ষে সচেতনতামুলক প্রশিক্ষণ

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় ফায়ার সপ্তাহ উপলক্ষে মাগুরায় সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ বিষয়ে নানা কর্মসুচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে রবিবার সকালে পিয়ারলেস মেডিকেল সার্ভিসের ভবনে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

মাগুরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক কল্যাণ সমিতির আয়োজনে মাগুরা ফায়ার সার্ভিস ও পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস এ-র সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসুচিতে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বিভিন্ন  ক্লিনিক ও প্যাথলজি সেন্টারের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।

এ সময় উপস্থিত মাগুরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক গোলাম সরওয়ার, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি খন্দকার ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, আওয়ামীলীগ নেতা রানা আমির ওসমানসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology