আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় প্রাক্তন স্কাউট লিডার শিক্ষক আহমেদ মোস্তফার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা আবদুল গণি একাডেমি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্কাউট লিডার আহমেদ মোস্তফা হোসেনের স্মরণে শনিবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে বিদ্যালয়ের প্রাক্তন স্কাউটবৃন্দ আয়োজিত স্মরণ অনুষ্ঠানে প্রয়াত সহকারী প্রধান শিক্ষক আহমেদ মোস্তফা হোসেনের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খান জিয়াউল হক, বেলায়েত হোসেন, রতন লাল সাহা, খায়রুল আলম টুকু, আনন্দ কুমার সাহা, মাওলানা আবদুল মমিন।

বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক আবদুল মোক্তাদিরের সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন গোলজার হোসেন টুকু, অ্যাডভোকেট হাসান ইমাম সুজা, শামসুজ্জামান পান্না, সাংবাদিক শামিম খান, খান রকিবুল হক দিপু, আবু বাসার আখন্দ, প্রাক্তন স্কাউট লিডার রানা আমির ওসমান, সিদ্দিক হোসেন, মিজানুর রহমান মেজর, মফিজুর রহমান, সাংবাদিক রাশেদ খানসহ আরো অনেকে।

পরে প্রয়াত শিক্ষকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল মোমিন।

প্রাক্তন শিক্ষক আহমেদ মোস্তফা হোসেন গত ১১ নভেম্বর রাতে ঢাকায় চিকিত্সাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology