আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

সম্মেলনের ৩ বছরের মাথায় মাগুরা ছাত্রলীগের ১ বছরের কমিটি অনুমোদন

মাগুরা প্রতিদিন ডটকম : সম্মেলনের প্রায় তিন বছর পর মাগুরা জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। ২০১৭ সালের ৮ মে অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠানে সভাপতি সম্পাদক সহ ১১ জনের কমিটি ঘোষণা করা হলেও প্রায় ৩ বছর পর অনুমোদন দেয়া হলো। ১৬৬ সদস্য বিশিষ্ট ঘোষিত জেলা কমিটি মাগুরা জেলা ছাত্রলীগের কাছে কেন্দ্র থেকে অনুমোদন হয়ে বুধবার পৌঁছেছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য কর্তৃক স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন মুক্তাসহ সহ-সভাপতি হিসেবে ২৫ জন, যুগ্ম-সম্পাদক হিসেবে ১০ জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ১০ জন, সহ সম্পাদক হিসেবে ৩৪ জন, প্রচার, দপ্তর, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া, তথ্য, অর্থ, কৃষি, ধমর্, সাহিত্যসহ বিভিন্ন সম্পাদকীয় উপ সম্পাদকীয় পদে ৫২ জন এবং নির্বাহী সদস্য পদে ৩৩ জনের নাম আছে।

এ বিষয়ে বর্তমান মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি সৈয়দ রাব্বি ইসলাম সাগর, রিয়াদ মুন্না, এনামুল কবির জুয়েল, যুগ্ম সম্পাদক নাহিদ খান, হামিদুল ইসলাম, আলিমুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক পদে সামছুর রহমান, সাব্বির হোসেন নাজমুল, কেন্দ্রীয় সদস্য হিসেবে জাহিরুল ইসলাম এ ১১ জনের নাম অনুমোদিত হয়। পরবর্তীতে কমিটির আকার বাড়িয়ে ২০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ২০১৮ সালে কেন্দ্রে পাঠানো হয়।

কেন্দ্রীয় কমিটির পূণর্গঠন জনিত কারণে কমিটি অনুমোদিত হতে এতটা সময় লেগেছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology