আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় রোজাদার দরিদ্র মানুষের মধ্যে পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মেহেদি শেখের ইফতার বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের শেখপাড়ায় সাড়ে ছয় শত দরিদ্র রোজাদারের মধ্যে শনিবার ইফতার বিতরণ করলেন মাগুরার পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মেহেদী হাসনাত।

বিকালে এসব দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণকালে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শেখ সালাউদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি রফিক শেখ, কৃষকলীগ নেতা শেখ শামীম আহম্মেদ, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ ইমরান হামিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মেহেদী হাসনাত বলেন, মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এড. সাইফুজ্জামান শিখর ভাইয়ের অনুপ্রেরণায় এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশনায় গরীব অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।

এই কাজটি করতে পেরে ভালো লাগছে। এই ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology