আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শালিখায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গর্ভবতি মায়েদের জন্যে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরা প্রতিদিন ডটকম : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় মঙ্গলবার শতাধিক গর্ভবতী মাকে  দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন  এর ব্যবস্থাপনায় ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা বিনামূল্যে দেয়া হয়। একইসঙ্গে করোনা সন্দেহভাজন কোন রোগী থাকলে তাদের নমুনা পরীক্ষা করা হয় বলে জানায় আয়োজকরা।

যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারীর মেজর নাজমুন নাহার জানান-সেনা প্রধানের নির্দেশে করোনা কালে গর্ভবতী নারীদের যেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হচ্ছে। এই কার্যক্রম দেশের দূর্যোগময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে সকলেই খুশি। সেবা নিয়ে আসা ‍মায়েরাও বেশ উপকৃত হবেন বলে আশাবাদি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology