আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ফেরিওয়ালার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইযুবক আটক 

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রকাশ্য দিবালোকে হতদরিদ্র ফেরিওয়ালার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে মাগুরা থানা পুলিশ। শনিবার রাত্রে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো শহরের ভায়না চোপদার পাড়া এলাকার  রহিম চোপদারের পুত্র ফিরোজ (৪০) ও নিজনান্দুয়ালী এলাকার মৃত জয়নাল শেখের পুত্র রিপন (২৬) ওরফে ছোট রিপন।

মাগুরা সদর থানার এসআই পারভেজ জানান, ১৮ই জুন বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলখানার সামনে সাজিয়াড়া এলাকা হতে কাধে ফেরি করে হাড়িপাতিলসহ নানা সামগ্রী বিক্রেতা হামিদুল ইসলাম নামে এক ফেরিওয়ালার কাছ থেকে প্রকাশ্যে চার হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। রাস্তার পাশে প্রকাশ্য দিবালোকে এই ছিনতাইয়ের ঘটনায় উক্ত এলাকার বাসিন্দারাসহ ভুক্তভোগী ফেরিওয়ালা থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত ওই দুই ছিনতাইকারীকে সনাক্ত করার পর আটক করা হয়। আটককৃত ফিরোজ ও ছোট রিপন মাদক ব্যাবসা, চুরি, ছিনতাইসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত শহরের চিহ্নিত অপরাধী চক্রের অন্যতম সদস্য বলে জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology