আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ডাক্তার নার্স ব্যাংক ম্যানেজারসহ আরোও ১০ জন করোনা শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক  ডা. সুশান্ত কুমার বিশ্বাস, আল আরাফাহ ইসলামি ব্যাংকের মাগুরা শাখার সাবেক ব্যবস্থাপক শরিফুল ইসলাম এবং একজন নার্স সহ আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে ৮ জন মাগুরা পৌর এলাকা এবং বাকি ২ জন শালিখা ও শ্রীপুর উপজেলায়।

বুধবার পর্যন্ত জেলায় মোট ৮২ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ্য হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে ৩৮ জন হোম আইসোলেশন ও ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। এছাড়া মাগুরা সদর ও শ্রীপুরে ২ জন চিকিৎসাধিন অবস্থান মারা গেছেন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা নতুন ১০ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology