আজ, রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম

মমতাময়ী মনোয়ারা জামানের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা বেগম মনোয়ারা জামান রোববার বিকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিনী বেগম মনোয়ারা জামান মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রি ছিলেন।

আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যক্তিগত গুণাবলীর কারণে আওয়ামী লীগের প্রবীণ নেতারা বিশেষভাবে তাঁকে সমীহ ও সম্মান করে থাকেন। তরুণ প্রজন্মের নেতারাও মনোয়ারা জামানের স্নেহধন্য।

মরহুমের বড় ছেলে মাগুরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চু জানান, তিনি বেশকিছুদিন যাবত লিভারের সমস্যায় ভূগছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে সম্প্রতি তিনি মাগুরায় ফিরে আসেন। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ বাসভবনেই তার মৃত্যু হয়েছে।

মনোয়ার জামান মৃত্যুকালে পাঁচপুত্র দুই কন্যা এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। সোমবার সকাল ১০ টায় মাগুরা পিটিআই স্কুল মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বেগম মনোয়ারা জামানের মৃত্যুতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম, জেলা জাসদ নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology