আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় পৌরসভার কাউন্সিলর মোহন সহ নতুন ৬ জন করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার পৌরভার ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের গণি মোহনসহ নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৩৩ জন। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ জন।

নতুন শনাক্ত হওয়া ২ জনের বাড়ি মাগুরা সদরে ও ২ জন করে শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায়।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, মঙ্গলবার জেলায় নতুন ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ১৩৩ জন।

আক্রান্তদের মধ্যে মাগুরা সদরে ৯০ জন, শ্রীপুরে ২০ জন, শালিখায় ১১ জন, মহম্মদপুরে ১৬ জন। মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ১ জনকরে ৩ জন মারা গেছে । এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫০ জন। আক্রান্তদের ৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৭৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ২ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।

এদিকে গত রবিবার (২১ জুন) থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology