আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় একদিনে সাংবাদিকসহ সর্বোচ্চ ২১ জনের করোনা শনাক্ত মোট মৃত্যু ৪

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় একদিনে সর্বোচ্চ ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে মাগুরা জেলায় মোট ১৬৬ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজন মারা গেছেন। সুস্থ্য হয়েছেন ৫২ জন।

আক্রান্তদের মধ্যে রয়েছে ডিবিসি নিউজের মাগুরা প্রতিনিধি এড. বাণিব্রত কুণ্ডু, তার বাবা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, মাগুরা সদর উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী, ফায়ার সার্ভিসের চালক।

জেলায় নতুন আক্রান্তদের মধ্যে পৌর এলাকার ১৬ জন। বাকি ৫ জন সদর, শ্রীপুর এবং মহম্মদপুর উপজেলার।

পৌর এলাকায় নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে তাঁতিপাড়ায় ৩ জন, নিজনান্দুয়ালীতে ২ জন, পারনান্দুয়ালীতে ৪ জন, আদর্শপাড়ায় ২ জন এবং কাউন্সিল পাড়া, কলেজপাড়া, জেলাপাড়া, পুলিশ লাইন পাড়া এবং ফায়ারসার্ভিসের একজন করে রয়েছেন।

সদর উপজেলার নড়িহাটি, ধলহরা এবং মৃগিডাঙ্গায় ১ জন করে শনাক্ত হয়েছে।

এছাড়া মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে একজন শনাক্ত হয়েছে।

মারা গেছেন শ্রীপুরের মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মোট শনাক্ত ১৬৬ জনের জন্যে ৪ জন মারা যাওয়ার পাশাপাশি ৫২ জন সুস্থ্য হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে ১০৬ জন হোম আইসোলেশন আছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology