আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৩

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

আমেরিকার প্রোটেক্ট আস কিডস ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ হলেন মাগুরার মেয়ে লিনা

মাগুরা প্রতিদিন ডটকম : দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির সংবাদ পাঠিকা মাগুরা শহরের কলেজ পাড়ার মেয়ে শারমিন নাহার লিনা আমেরিকার প্রোটেক্ট আস কিডস ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ হিসাবে নিয়োগ পেয়েছেন।

আন্তর্জাতিক ইয়ুথ লিডার শারমিন নাহার লিনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র প্রোটেক্ট আস কিডস ফাউন্ডেশন তাদের নিজস্ব ওয়েব সাইটে এই সংক্রান্ত তথ্য ও ছবি প্রকাশ করে তারা। এই সংগঠনের মূলত কাজ হচ্ছে, বিশ্বব্যাপী শিশুদের অনলাইন যৌন সহিংসতা ও পাচারের রোধ করা। তরুণদের সাইবার ট্রাফিকিং বা সাইবার পাচারের মত বিষয়গুলোর হাত থেকে রক্ষা করা।

তাছাড়া তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, তরুণদের সাইবার দুনিয়াতে নানাভাবে আন্তর্জাতিক অপরাধ চক্র ও অপরাধের শিকার হওয়ার হাত থেকে রক্ষা করা। নানা মাত্রার সচেতনতার মাধ্যমে ভূমিকা রাখার চেষ্টা করা। তরুণদের সাইবার অপরাধের ঝুঁকি সম্পর্কে শিক্ষিত করা ও সুরক্ষা সম্পর্কে জানানো, প্রযুক্তি নির্ভর সুরক্ষা সমাধান তৈরি এবং অন্যান্য সংস্থার সাথে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের মাধ্যমে শোষণের কারণ অনুসন্ধান করা। সামগ্রিক লক্ষ্য হচ্ছে তরুণদের যেকোনো ঝুঁকি ও অনিরাপত্তার হাত থেকে রক্ষা করা।

শারমিন নাহার লীনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর সংবাদ উপস্থাপিকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।

এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁর।কাজ করেছেন ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যোগাযোগ উপদেষ্টা ও সোশ্যাল চেইঞ্জ ফর ডেভলমেন্ট (এসসিডি) এক্সিকিউটিভ এডভাইজার হিসাবেও। বর্তমানে তিনি বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় চ্যানেল এনটিভির সংবাদ পাঠক এবং তিনি একটি ইংরেজি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।সেই সাথে তিনি এসএন বিল্ডার্স গ্রুপ অফ কোম্পানির ওভারসিজ কমিনিকেশান অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।

ইয়ুথ লিডার হিসাবে তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডে,মালদ্বীপ  বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। সেই সাথে তিনি আন্তর্জাতিক সম্মেলন থেকে অনেক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেন।

সংবাদ পাঠিকা লিনার সাফল্যে বাবা প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ মাগুরার সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology