আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় করোনা সংক্রমন বাড়ছে মাত্রাতিরিক্ত হারে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধির এই হার সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে, ২২ এপ্রিল মাগুরা প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় সদর উপজেলার মৃগী ডাঙ্গা গ্রামে। সর্বশেষ ১ আগস্ট একদিনে ২০ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফল মিলিয়ে মাগুরা জেলায় এখন পর্যন্ত মোট ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১০ জন হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় মারা গেছেন। মোট আক্রান্ত রোগীর মধ্যে ৩১৬ জন সুস্থ্য হয়ে উঠেছে। এছাড়া ১২ জন রেফার্ড করা হয়েছে এবং বাকিদের মধ্যে ৫ জন প্রাতিষ্ঠানিক ও ১১৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

তথ্যানুসন্ধ্যানে দেখা গেছে, ২২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ১৩৩ জন। অথচ শুধু জুলাই মাসেই জেলায় শনাক্ত হয়েছে ৩০৬ জন। অর্থাত জুলাই মাসে গড়ে প্রতিদিন ১০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, সংক্রমন ছড়িয়ে পড়েছে। এই সংক্রমনরোধে গত কয়েক মাস ধরেই সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা চলেছে। সুস্থ্য থাকতে হলে এখন প্রতিটি মানুষকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology