আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় বিনোদপুর পিয়াদাপাড়ায় দলাদলির জেরে ভ্যান চালক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর পিয়াদাপাড়া গ্রামে সামাজিক দলাদলির জেরে সোমবার রাতে মাসুদ শেখ (৩৬) নামে এক ভ্যান চালক খুন হয়েছে। সে ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে।

এলাকাবাসি জানায়, কবরস্থানের নামে কেনা জমি ঈদগাহে দান এবং কিছু জমি অন্যত্র বিক্রি করে দেয়ার ঘটনা নিয়ে পিয়াদাপাড়া গ্রামটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর একটি পক্ষে কালাম মেম্বর এবং অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নূর মোহাম্মদ। সর্বশেষ গত শুক্রবার ওই গ্রামের কৃষক নূরালির ক্ষেতের আখ ভেঙ্গে ফেলা এবং এর প্রতিবাদ করার ঘটনা নিয়ে মহম্মদপুর থানায় পালটা পালটি দুটি মামলা হয়েছে। যা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মাতবর নূর মহম্মদ গ্রুপের সদস্য ভ্যানচালক মাসুদ শেখকে একাকি পেয়ে কালাম মেম্বরের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। পরে এলাকাবাসি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology