আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় জাতীয়তাবাদি ছাত্রদলের ৫টি ইউনিটের কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতীয়তাবাদী ছাত্রদলের সদর, শ্রীপুর, শালিখা, দক্ষিণ মাগুরা এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার কমিটি গঠিত হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট প্রতিটি কমিটিতে আহ্বায়ক এবং সদস্য সচিব ছাড়াও ৮ জন করে যুগ্ম আহ্বায়ক ও ১১ জন সদস্য রয়েছে।

সোমবার মাগুরা জেলা শাখার সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গঠিত এসব কমিটির মধ্যে সদর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে মাহফুজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আশরাফুল ইসলাম রাব্বিকে নির্বাচিত করা হয়েছে।

দক্ষিণ মাগুরা ইউনিট কমিটিতে মামুন হোসেনকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলম খোকনকে সদস্য সচিব, শালিখা উপজেলায় সুজায়েত হোসেন সজিবকে আহ্বায়ক এবং তিতাস বিশ্বাসকে সদস্য সচিব, শ্রীপুর উপজেলায় মুন্সি ইয়াছিন আলি সোহেলকে আহ্বায়ক এবং হেমায়েত আলিকে সদস্য সচিব নির্বাচন করা হয়েছে।

এছাড়া মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক হিসেবে টিপু সুলতান এবং সদস্য সচিব হিসেবে শাহিন শেখকে নির্বাচন করা হয়েছে।

জেলা কমিটি ৩১ আগস্ট এসব কমিটির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুর রহিম। কমিটি অনুমোদনের পর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology