আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর রসহ্যজনক মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে আউনাড়া গ্রামে কেয়া খাতুন (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কেয়া ওই গ্রামের আবুল শেখের ছেলে প্রবাসী সজিব শেখের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক বছর আগে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়য়িা গ্রামের ফসিয়ার রহমান মোল্যার মেয়ে কেয়ার সাথে দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের আবুল শেখের ছেলে সজিব শেখের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর স্বামী সজিব দুবাই চলে যান। এদিকে বুধবার দুপুরে কেয়া শ্বশুরবাড়িতে বসত ঘরের দরজা বন্ধ করে আঁড়ার সাথে গলায় ওরনা প্যাঁচিয়ে ফাঁস দেয়। সজিবের বড় বোন জাহানারা বেগম কেয়াকে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিত্কার করলে সজিবের বড় ভাই খায়রুলসহ এলাকাবাসি তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণ করেন।

শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণেই কেয়ার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন কেয়ার পিতা ফসিয়ার রহমান মোল্যা। অন্যদিকে কেয়ার শ্বশুর বাড়ির লোকজনের বক্তব্য, কেয়া স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে আত্মহত্যা করেছে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, গৃহবধূ কেয়ার মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমুত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology