আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, মাগুরা জেলা শাখার অনুমোদন

মাগুরা প্রতিদিনি ডটকম : জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটি মাগুরা জেলা শাখার অনুমোদন দিয়েছে । আগামী তিন মাসের মধ্যে বর্তমান কমিটিকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

এ মাসের ৪ সেপ্টেম্বর সাহিনুর রহমান মুন্নাকে সভাপতি এবং তসিকুল ইসলাম সেন্টুকে সাধারণ সম্পাদক, দেবাশীষ সরকার দেবকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, মাগুরা জেলা শাখা গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. জিয়াউর রহমান মোল্লা এবং আব্দুস সাত্তার শেখ। এ ছাড়াও কমিটিতে আকুল মোল্লা যুগ্ম সম্পাদক, ফসিহার রহমান দপ্তর সম্পাদক, লোটন মোল্লা আইন বিষয়ক সম্পাদক, হালিমা খাতুন নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ইমাম, মইনুল ইসলাম, বিল্লাল হোসেন, জিল্লুর রহমান, মনিরুল, সোহাগ, নূর হোসেন, মিন্টু, মাসুম, শুভ্রত বিশ্বাস এবং বাবলু।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology