আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

দুবাই ফেরত এনামুলের শরীর থেকে ৮২ টি স্বর্ণবার উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আগত এক ব্যক্তির নিকট হতে ৮২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি -১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে আটক করে তল্লাশি করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।

কক্সবাজারের চকরিয়ার অধিবাসী মোহাম্মদ এনামুল হকের (পাসপোর্ট নং : বিপি ০৭৮৬৭৮১) শরীরে তল্লাশিকালে প্লাস্টিকের মোড়কে মোড়ানো বডি শিল্ড হতে ২৪ ক্যারেটের ৮২ টি স্বর্ণবার যার ওজন ০৯.৫৯ কেজি পাওয়া যায়। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology