আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’-এই স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্য নিয়ে সারা দেশের ন্যায় মাগুরা মহম্মদপুরে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০’ এর শুভ উদ্বোধন করেছেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো: মহিউদ্দিন মিয়া।

বৃহস্পতিবার সকালে উপজেলার শেখ হাসিনা সেতুর পূর্বপাড়ে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মহিউদ্দিন মিয়া বলেন, জাতীর পিতার জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষের অঙ্গীকার “সড়ক হবে সংস্কার”-এ স্লোগানের বাস্তব রুপ দিতে আমরা বদ্ধ পরিকর। শহরের সব সুযোগ-সুবিধা গ্রামগঞ্জে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ এর পরিকল্পনা প্রণয়ন করেছে। এটি বাস্তবায়িত হলে নগর এবং গ্রামের বৈষম্য দূর হবে।’’

তিনি বলেন, ‘নির্মাণ সামগ্রী, আধুনিক প্রযুক্তি, জবাবদিহিতা এবং সুপারভিশন নিশ্চিত করা গেলে তার সুফল পাওয়া সম্ভব। উপজেলায় সর্বমোট ৩৫৮ টি রাস্তা আছে। যার দৈর্ঘ্য ৭৩৭ কি: মি: এর মধ্যে ৩৮০ কি: মি: রাস্তা কাঁচা রয়েছে। এছাড়া ই আরএমপি-৩ এবং এলসিএসের ১০৪ জন মহিলা কর্মী সারা বছর যে কোন রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত থাকে। এছাড়া স্থানীয় সরকার এলজিইডির অধীনে থাকা সকল কার্যক্রম সঠিকভাবে করা হচ্ছে কিনা, সেটি তদারকি করার জন্য সার্বক্ষনিক দুইজন সুপারভাইজার নিযুক্ত থাকে।

উল্লেখ্য, মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার-এই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য অক্টোবর, ২০২০ এবং মার্চ, ২০২১-কে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology