আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় জাসদের হাজরাপুর ও জগদল ইউনিয়ন কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জগদল এবং হাজরাপুর ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা জাসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত কর্মী সভায় জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দলীয় ‍সূত্রে জানা গেছে, সদর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট জগদল ইউনিয়ন কমিটিতে অজেদ আলি মোল্যাকে সভাপতি এবং বাবলু মোল্যাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। অন্যদিকে গোলাম আলিকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হাজরাপুর ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে  আয়োজিত কর্মিসভায় জেলা জাসদ সহ-সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology