আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৭

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন মাগুরার কৃতি সন্তান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার হাজীপুরের কৃতি সন্তান ডা. দীন উল ইসলাম মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। ১০ অক্টোবর তিনি মাগুরা মেডিকেল কলেজে যোগদান করেছেন।

ডা. দীন উল ইসলাম সর্বশেষ যশোর মেডিকেল কলেজে হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেক্রমে গত ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।

ডা. দীন উল ইসলাম ২০১২ সালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সহকারি অধ্যাপক পদে যশোর মেডিকেল কলেজে যোগদান করেন। ২০১৩ সালে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হন।

ডা. দীন উল ইসলাম মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সমাপ্ত করেন।

মাগুরা মেডিকেল কলেজে যোগদান করায় তাঁকে এফএম-৮৪ (ফ্রেন্ডস অফ মাগুরা) , মাগুরা ক্লাব লিমিটেড, সুরসপ্তকসহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে।

ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থি, মাগুরা সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারিরা।

উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত মাগুরা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ পদে নিয়োগ পান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফসের ডা. অলোক কুমার সাহা। এরপর দায়িত্বপ্রাপ্ত হন ডা. রতন কুমার সাহা। ডা. রতন কুমার সাহার স্থলাভিষিক্ত হলেন হাজীপুরের সন্তান ডা. দীন উল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology