আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার দ্বারিয়াপুরে এক সুদ কারবারিকে জবাই করে হত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুরে বুধবার সন্ধ্যায় মনিরুল মীর (৪৫) নামে এক সুদ কারবারিকে জবাই করে হত্যা করা হয়েছে। সে একই উপজেলার চৌগাছি গ্রামের ইসহাক মীরের ছেলে। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

এলাকাবাসি জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে ধান ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সে এলাকায় একজন চিহ্নিত সুদ কারবারি হিসেবে পরিচিত বলে তারা জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ মাসুদ জানান, নৃশংসভাবে তাকে কে বা কারা গলা কেটে তাকে হত্যা করে ফেলে গেছে। এছাড়াও তার শরীরে আরো কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া গেছে। তবে কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কিংবা কারা এর সঙ্গে জড়িত আছে সেই বিষয়টির তদন্ত চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology