আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় ইনসেপ্টার ২ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সহস্রাধিক রোগীর চিকিত্সা

মাগুরা প্রতিদিন ডটকম : ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় মাগুরায় আয়োজিত দুইদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সহস্রাধিক রোগীকে চিকিত্সা, বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা এবং ওষধপত্র দেয়া হয়েছে।

ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে “নিজ বাড়ি নিজ হাসপাতাল-করোনামুক্ত বাংলাদেশ” প্রকল্পের আওতায় শুক্রবার মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ এবং শনিবার মাগুরা শহরে শিশু ও চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হয় দুইদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প।

উভয় ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

শনিবার সকাল সাড়ে ১০ টায় এই মাগুরায় বিশিষ্ট সমাজসেবক আবদুর রউফ মাখনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহিদুল আলম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, সাংবাদিক জাহিদ রহমান বক্তব্য রাখেন।

দেশবরেণ্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ইনজিনিয়াস হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাঃ রাশিদুল হাসানের নেতৃত্বে একদল চিকিত্সক ফুসফুস ও ঠাণ্ডাজনিত  রোগের পরীক্ষা-নিরীক্ষা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology