আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় করোনার দ্বিতীয় ঢেউ লাগতে শুরু করেছে

কাশেমুর রহমান শ্রাবণ : মাগুরায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। অক্টোরের সারা মাসের আক্রান্তের সংখা ছাড়িয়ে গেছে নভেম্বর মাসের অর্ধেক সময়েই।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় অক্টোবর মাসে যেখানে আক্রান্ত হয়েছিল ৩৩ জন। সেখানে নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৩৯ জন। ফলে দেখা যাচ্ছে শীতের শুরুতেই আক্রান্তের সংখা বৃদ্ধি পাচ্ছে।

আক্রান্তের এই সংখ্যাবৃদ্ধির জন্যে স্থানীয়দের এক ধরনের উদাসীনতা ও স্বাস্থ্যবিধি  ঠিকমত মেনে না চলার প্রবণতাকে দায়ি করেছেন অনেকে।

মাগুরা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে,  জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৯২১ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৯ জন। ৩৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, সংক্রমনরোধে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এ পর্যন্ত মাগুরা থেকে মোট সন্দেহজনক নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে ৫ হাজার ২৫২ জনের। এর মধ্যে ৪৯৮৬ জনের রিপোর্ট পাওয়া গেছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology