আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলু’র মায়ের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মাগুরা জেলা শাখার সংগ্রামি সহ-সভাপতি, জাসদ ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন দিলু’র মাতা আমেনা খাতুন মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্র জানায়, তিনি শহরের ভায়না গ্রামে পরিবারের অন্যান্যদের সাথে বসবাস করতেন। বার্ধক্যজনিত কারণে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বুধবার সকাল ১১ টায় নামাজে জানাযা শেষে মাগুরা পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম।

এছাড়া মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি জিন্নাতুল নূর, সাধারণ সম্পাদক নুরুল আমিন, মুক্তিযুদ্ধের গবেষক ও সাংবাদিক জাহিদ রহমানসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ করছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology