আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শীতের তীব্রতা বৃ্দ্ধি পাওয়ায় মাগুরায় গরম কাপড়ের দোকানে ভীড়

কাসেমুর রহমান শ্রাবণ : গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মাগুরার গরম পোশাকের দোকানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। আর কম মূল্যে কাপড় কেনার জন্য লোকজন ভিড় করছে শহরের বিভিন্ন জায়গার ছোট, বড় সব ফুটপাত গুলোতে। যেখানে বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। তবে দাম বিগত সময়ের চেয়ে বেশি বলে জানালেন সাধারণ ক্রেতারা।

শহরের বিভিন্ন স্থানে এসব দোকান গুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। জেলার সকল হাট-বাজারগুলোতে ও ভানে করে শহর থেকে গ্রামে শীতের পোশাক আমদানি ও বেচাকেনা শুরু হয়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে লোকজন এসব দোকানের প্রধান ক্রেত্রা। তবে দিনে অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এখানে কাপড় কিনতে লজ্জা পাওয়াই রাতে তারা দোকান গুলোতে ভিড় করে। আর নতুন কাপড়ের দাম বেশি হওয়াই পুরোনা কাপড়ের দোকানের দিকে ঝুঁকছে এসব ক্রেত্রারা। এসব দোকানগুলোতে শিশু, নারী, পুরুষ সহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে। কোট, জ্যাকেট, লংকোট, উলের কোট, শর্টকোট, শর্ট জ্যাকেটসহ সব ধরনের পোশাকই পাওয়া যাচ্ছে দোকান গুলোতে। বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে মহিলা দল বেধে আসছে এসব দোকান গুলোতে গরম কাপড় কিনতে।

শহরের থানার সামনের দোকানে কাপড় কিনতে আসা রফিকুল ইসলাম নামে এক যুবক বলেন, বড় মার্কেটের কাঁচঘেরা দোকান গুলোর তুলনায় এখানে অনেক কম দামে ভাল কাপড় পাওয়া যায়। প্রতিবারের মতো এবারও এখান থেকে কাপড় কিনবো ভাবছি। তবে গতবারের চেয়ে শিত বস্ত্রের দাম একটু বেশি।

মায়ের জন্য কাপড় কিনতে আসা ভ্যান চালক সামাদ বলেন, আমি গরিব মানুষ । বড় মার্কেটগুলোতে কাপড়ের দাম বেশি। তাই বিদ্ধ মায়ের জন্য এখানে এসেছি একটু কম দামে কিনতে।

কাপড় কিনতে আসা রুপালি খাতুন বলেন, আমার চার বছরের ছেলের জন্য শীতের গরম কাপড় কিনতে এসেছি। গত বছর একটা কিনেছিলাম। সেটা ছোট হওয়াই এবছর একটা কিনতে আসলাম। এছাড়া ভালো লাগলে নিজের জন্য একটা কিনবো।

ফুটপাতের দোকানদার কামরুল মিয়া বলেন, গত শীতে যে মূল্যে মানুষ গরম কাপড় কিনেছে তা এবার পাবেনা। কারণ গতবারের চেয়ে এবার গরম কাপড়ের বেল্ট বেমি দাম ধরছে পাইকাররা।

আরেক দোকান দার হাসান আলী বলেন, গত কয়েক দিনের শীতের কারণে বিক্রি ভালই হচ্ছে। তাছাড়া মোকামে দাম বেশির কারণে আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।তিনি আরো বলেন, মূল্য যাই হোক না কেন দোকানের চেয়ে ফুটপাতে অনেক কমমূল্যে গরম কাপড় পাওয়া যায়। আর শীতর তীব্রতা বেড়ে গেলে আরো ভিড় হবে বলে আশা করেন ফুটপাতে বিক্রেতারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology