আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, জেলা ও দায়রা জজ মো.কামরুল হাসান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমসহ জেলা ও পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে নোমানী ময়দানে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগ শহরের নোমানী ময়দান থেকে সকাল সাড়ে জাতীয় পতাকা শোভিত বর্ণাঢ্য বাই-সাইকেল র‌্যালি বের করে। বাই-সাইকেল চালিয়ে র‌্যালির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology