আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় শুক্রবার বিকালে ফ্রিজার ভ্যানে পৌঁছেছে বহুকাঙ্খিত ভ্যাকসিন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পৌঁছেছে বহু প্রতিক্ষিত কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন। বাংলাদেশ সরকারের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের দেয়া উপহারের অংশ হিসেবে প্রথম দফায় ২৪ হাজার ডোজের ২ হাজার ৪ শত ভায়াল ভ্যাকসিন শুক্রবার বিকালে মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

বিকাল সাড়ে ৩ টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি ডিসট্রিবিউশন ম্যানেজার কামরুল আহসান জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার রোজোয়ান আহমেদের হাতে এসব ভ্যাকসিন তুলে দেন।

ভ্যাকসিনের দায়িত্ব বুঝে নেওয়ার পর সেগুলো নির্দিষ্ট স্টোর রুমে সংরক্ষণ করা হচ্ছে।

মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার রেজোয়ান আহমেদ বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে ২০ লক্ষ ডোজ ভ্যাকসিন দিয়েছে। তার থেকে ২৪ হাজার ডোজের ভ্যাকসিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে শুক্রবার বিকালে ফ্রিজার ভ্যানে করে আমাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

পরবর্তি নির্দেশনা পাওয়ার পর মাগুরায় ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু করা হবে। সেই পর্যন্ত সকলকে ধৈর্য্য ধারণের জন্যে তিনি অনুরোধ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology