আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় সপ্তক পরিবারের চার কবির বইয়ের পাঠ উন্মোচন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সপ্তক পরিবারের চার কবির নতুন বইয়ের পাঠ উন্মোচন হয়েছে। শুক্রবার বিকালে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে শিল্প সাহিত্য ও সংস্কৃতি লালনের  স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তক ‘মুক্ত পাঠ” নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কবি ও উপন্যাসিক মমতাজ বেগম, কবি বিকাশ মজুমদার, কবি পরেশ কান্তি সাহাসহ জেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

উন্মোচন হওয়া সপ্তক পরিবারের চার কবির নতুন বই গুলো হলো-কবি তুষার প্রসুনের ‘প্রেমাভ খ, কবি কমল হাসানের ‘তোমার নামেই আমার অন্তর্ধান’, কবি কাব্য মোস্তফার ‘নিসর্গেও প্রতিবিম্ব’ ও কবি শিকদার ওয়ালিউজ্জামানের ‘বৃত্ত বন্দি ঘুমে পানকৌড়ি ঠোঁট’।

শেষে কবিতা আবৃত্তি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology