আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় ২ জন আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকৃতরা হলেন, ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা গ্রামের মৃত মাসুদের ছেলে সোহেল ওরফে রোমান(২৪) এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার দিস্তাইল গ্রামের মৃত বেলায়েত খন্দকারের ছেলে সেলিম খন্দকার ওরফে আবু হানিফ (৫৫)।

উপজেলার আউনাড়া গ্রামের মৃত সৈয়দ আলি মুন্সীর ছেলে শাহানেওয়াজ ওরফে মোহর আলি নামের এক পল্লী চিকিৎসকের বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৫ জনের মুখোশ পরা একদল ডাকাত মোহর আলির বাড়িতে হানা দেয়। তারা বাড়ির মেইন গেটের গ্রীলের তালা খুলে বাড়ির ভিতরে ঢোকে। এরপর সিসি টিভি ক্যমেরার মুখে কাপড় দিয়ে বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ২০ হাজার টাকা, ৫ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকার স্বর্ণালংকার, ১২ হাজার টাকা মূল্যের একটি স্যামস্যাং মোবাইল সেট এবং ২০ হাজার টাকা মূল্যের সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার লুট করে নিয়ে পালিয়ে যায়।

পরতর্তীতে পরিবারের সদস্যরা ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশের কয়েকটি টিম বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে উপজেলার পাল্লা মধুমতি নদী ঘাট এলাকার থেকে দুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ডাকাতির ৬ হাজার নগদ টাকা কিছু স্বর্ণালংকার উদ্ধার করে এবং তাদের তথ্য ডাকাতির মোবাইল সেট ও সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার মোহর আলীর বাড়ির উত্তর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।

মহম্মদপুর ওসি তারক বিশ্বাসক বলেন, এ ঘটনায় মোহর আলি বাদি হয়ে একটি মামলা করেছেন। আটককৃত আসামীদের তথ্যমতে ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology