আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩৪

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”-এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে সোমবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখার চেয়ারম্যান কামরুল লায়লা জলি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

“মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ট অবদান” -শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক আব্দুল আওয়াল ও জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা কর্মকর্তা আব্দুল মতিন মোল্যা প্রমুখ।

এদিকে মাগুরা লেডিস ক্লাব, মহিলা পরিষদ মাগুরা, ব্র্যাক পল্লী সমাজসহ বিভিন্ন নারী সংগঠন আর্ন্তজাতিক নারী দিবসে নারীর অধিকার নিয়ে আলোচনা সভার আয়োজন করে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology