আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:০৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার ব্যাংক পাড়ার প্রতারক হাসান মোল্যা আটক

মাগুরা প্রতিদিন ডটকম : হাসান মোল্যা (৪০) নামে এক প্রতারককে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। হাসান মোল্যা জেলার মহম্মদপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে।

মূলত বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উত্তোলনকারী বয়স্ক মানুষেরাই ছিলো শিকার। যাদেরকে সুকৌশলে দূর্বল করে সে দীর্ঘদিন ধরে হাতিয়ে নিয়ে আসছিলে নগদ অর্থ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, বৃহস্পতিবার দুপুরে মাগুরা সোনালী ব্যাংক থেকে সবিতা রানী (৬২) নামে এক বৃদ্ধ মহিলা তার বেতনের টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর সবিতা রানী ব্যাংকের সামনে এমআর রোডের সামনে দাঁড়ালে প্রতারক হাসান তার সাথে কৌশলে সখ্যতা গড়ে তোলেন এবং তাকে নিয়ে মোটর সাইকেল যোগে কলেজ পাড়া রোড দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মহিলা তার চালাকি বুঝতে পেয়ে চিৎকার শুরু করেন।

মহিলার চিৎকারে পথচারিরা প্রতারক হাসানকে ধাওয়া নিয়ে আটকের পর গণ ধোলায় দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ আসামীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের আংটি, নগদ ৪ হাজার ৬শ’ টাকা ও একটি লাল-কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, প্রতারক হাসান দীর্ঘদিন ধরে মাগুরা শহরসহ মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রতারনার মাধ্যমে সাধারণ মানুষকে নাজেহাল করে আসছিলো। তার মুল টার্গেট ছিল যারা বয়স্ক পেনশন ভাতা উত্তোলন করেন তাদের নিকট থেকে সুকৌশলে অর্থ হাতিয়ে নেওয়া।

আটক হাসানের নামে মহম্মদপুর থানায় চুরি ও প্রতারনার একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology